বগুড়ার শেরপুরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দ্যোগে ১২ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শহর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল, সাধরণ সম্পাদক আরিফ সরকার, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, সাধরণ সম্পাদক সৌরভ আহমেদ সুমন।