বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে সংবর্ধনা জানিয়েছে উপজেলা আ’লীগসহ সহযোগী সংগঠন। শনিবার দুপুরে বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়রকে ক্রেষ্ট, ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় পৌর আ.লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আ.লীগ নেতা মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, আনিছুর রহমান আলো, হাফিজুর রহমান, মোফাজ্জল হোসেন, নিকুঞ্জু চন্দ্র, গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলনসহ পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।