ভারতের তামিলনাড়ু প্রদেশের বিরুধুনগরে এক আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) এবিপি লাইভের এক প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে।
প্রদেশটির মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারদের ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া গুরুতর জখমদের ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।