শুক্রবার বিকালে মনিরামপুর পৌর সভার মাঠে সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের কৃতজ্ঞতা প্রকাশ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নব-নির্বাচিত পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও পৌর সচিব কামাল হোসেনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, যুবলীগ নেতা কাউন্সিলর আবদুর কুদ্দুস ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন বাজার বনিক সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, ইউপি চেয়ারম্যন গাজী মোহাম্মাদ আলী, আবদুর রাজ্জাক, জহুরুল ইসলাম, আবদুল হক, মশিয়ূর রহমান, শেখর চন্দ্র রায়, মণিরুজ্জামান মনি, আবুল হোসেন, আবদুল হামিদ, গাজী মাযাহারুল আনোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, যুবলীগ নেতা স ম আলাউদ্দিন, শরিফুল ইসলাম রিপন, নব নির্বাচিত কাউন্সিলর আদম আলী, আছাদুজ্জামান আসাদ, বাবুলাল চৌধরী, বাবুল আক্তার, আজিম উদ্দিন, আইযুব পাটোয়ারী, সুমন দাস, গীতারানী কুন্ডু, অনিমা মিত্র, অপেলা বেগম, প্রতিমন্ত্রীর পিএ কবির খান, গাজী আসাদসহ বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য অপরদিকে সকাল ১০টায় মনিরামপুর পৌরশহরের তাহেরপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রধান অতিথি হিসেবে স্বামী বিবেকানন্দের ১৫৮তম শুভ জন্মতিথি উপলক্ষে বক্তব্য প্রদানসহ শ্রীরাম কৃষ্ণদেবের নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শ্রী তপন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলাশ কুমার দেবনাথ, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক ডাঃ মিলন কুমার বসু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মনিরামপুর শাখার উপদেষ্টা অরুণ কুমার নন্দন, সভাপতি তুলসী বসু।
শ্রীরামকৃষ্ণ আশ্রমের সিনিয়র সদস্য উৎপল কুমার বাচ্চুর পরিচালনায় উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম অরুণ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের তরুণ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, আসাদুজ্জামান আসাদ, বাবুলাল চৌধুরী, সুমন দাস, গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র প্রমুখ।