পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহণ অব্যাহত রয়েছে। গত ৫ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ বিভিন্ন শ্রেণী পেশার ৪৬৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। টিকাদান কর্মসূচীর প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,থানার ওসি মোঃ আমিনুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মো.শামসুজ্জোহাসহ অন্যরা টিকা গ্রহণ করেছেন। করোনা টিকাদান কর্মসূচীতে সাধারণ মানুষের মধ্যে সাড়া পড়েছে। কোনি পাশর্^প্রতিক্রিয়া না হওয়ায় আতঙ্ক কেটে গেছে,বেড়েছে আগ্রহ। প্রতিদিনই বাড়ছে নিবন্ধনকারীর সংখ্যা। টিকা গ্রহণকারী উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক জানান,টিকা গ্রহণ করার পর কোন প্রকার সমস্যাবোধ করেননি তিনি। সবাইকে টিকা নেবার আহবান জানান এই জনপ্রতিনিধি।