নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্তসহ ৭ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারী পরোয়ানামূলে ওই এলাকার চরকানাই গ্রামের আফজাল হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (২৮),মিরাট উত্তরপাড়া গ্রামের পচা খাঁনের ছেলে সুজন (৩০), কান্দুর হোসেনের ছেলে মোবারক হোসেন (৫০), কছিম উদ্দীনের ছেলে আবদুস সামাদ (৫৫), হামিদ এর ছেলে এবাদুল ইসলাম (৪৭) ও শমসের আলীর ছেলে গোলাম হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওই রাতেই চরকানাই গ্রামের সমতুল্লা খাঁনের ছেলে শহিদুল ইসলাম শহীদ খাঁন (৩২) কে গ্রেফতার করা হয়। শহিদ একটি মামলার সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত ৭ জনকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।