মিয়ামারের সরকারবিরোধী চলমান আন্দোলনের মধ্যেই ২৩ হাজার বন্দির সাজা মওকুফের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেয়া হতে পারে।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জেনারেল মিন অং হ্লাইংয়ের এ ঘোষণা এসেছে। তিনি বলেন, শন্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমার যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন বন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে। মিয়ানমারের ২৩ হাজার ৩১৪ জন এবং বিদেশি ৫৫ জন বন্দির সাজা মওকুফ করা হয়েছে বলে ঘোষণায় জানানো হয়েছে।