বাগেরহাটের মোল্লাহাটে মহান ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ (অমর একুশে) পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা কর্মকর্তা ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীর, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর ও সিকদার উজির আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ সরকারী দপ্তর প্রধান গণ প্রমূখ।