কালীগঞ্জে বারবাজারে সড়ক দূঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে হাজির হন এমপি আনোয়ারুল আজিম আনার। ঘটনাস্থল থেকে তিন নিজেই লাশ ভর্তি গাড়ি চালিয়ে কালীগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে আসেন। এরআগে ২০২১৭ সালের ১৮ মে কালীগঞ্জ মোচিকের সামনে শাপলা পরিবহন(পাবনা ব- ১১ -০০৭৮) দূর্ঘটনার শিকার হলে তিনি নিজেই এ্যাম্বুলেন্স চালিয়ে আহত ও নিহতদের কালীগঞ্জ হাসপাতালে বহন করেছিলেন। সে সময় ৩০ জন আহত হয়েছিল। ২০১৮ সালের ১৪ অক্টোবর দুই ব্যক্তির জানাজা শেষ করে খবর পান উপজেলার মালিয়াট ইউপির ভিটেখোলা গ্রামের রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মালয়েশিয়াতে মারা গেছেন। এরপর তার মরদেহ গ্রামে আনা হচ্ছে শুনে জানাজায় অংশ নিতে মোটর সাইকেল যোগে ছুটে যান। কিন্তু পাশের গ্রাম পর্যন্ত গিয়ে দেখেন মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে গ্রামবাসীর বচসা হচ্ছে। এর কারণ পাকা সড়ক থেকে বৃষ্টি ভেজা কাদাযুক্ত সড়কের প্রায় দুই কিলোমিটার যাওয়া অত্যান্ত ঝুঁকিপূর্ণ।
২০১৭ সালের ১৮ মে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। মুমুর্ষ কয়েকজনকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠানোর কথা বলে। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অন্য একটি রোগী নিয়ে অনেক আগে থেকেই বাইরে ছিলেন। হাসপাতালে আরেকটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই। এ সময় হাসপাতালে উপস্থিত হন স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার। সবকিছু শুনে তিনি নিজেই ওই অ্যাম্বুলেন্সটিতে চালকের আসনে উঠে বসেন। আহতদের নিয়ে দ্রুত যশোর হাসপাতালে পৌঁছে দিয়ে আলোচনায় আসেন।
এমপি আনোয়ারুল আজিম আনার বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে নয়। আমি এলাকার একজন মানুষ হিসেবেই করি। জানাজায় অংশ নেয়ার বিষয়ে বলেন, যুবক বয়সে ছিলাম একজন ফুটবলার। পরে নির্বাচিত হয়েছিলাম পৌর কমিশনার। এরপর উপজেলা চেয়ারম্যান। বর্তমানে আমি ঝিনাইদহ ৪ আসনের পরপর ২ বার এমপি নির্বাচিত হয়ে মানুষের কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত কমপক্ষে ২০ হাজার মানুষের জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছি।