বগুড়ার কাহালুতে একই দিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা গ্রহণ করলেন উপজেলা চেয়ারম্যান-ইউএনও সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাবৃন্দ।
৫ম দিন বৃহস্পতিবার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান, কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ লালু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আলহাজ¦ জাহাঙ্গীর আলম মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকবৃন্দ।