বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের মহাশশ্মানে প্রতি বারের ন্যায় এবারও রটন্তী কালীপূজা ও কীর্তন পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। মহাশশ্মান কমিটির আয়োজনে ধর্মীয় রীতিমত বুধবার দিবাগত রাতে রটন্তী কালীপূজা সম্পন্ন হয় এবং বৃহস্পতিবার এ লক্ষে শশ্মান চত্ত্বরে কীর্তন পরিবেশন শেষে দুপুরে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মহাশশ্মান কমিটির সভাপতি অলোক মৈত্র ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, মাঘ মাসে অমবস্যা তিথিতে পূর্বপুরুষ থেকে এই মহাশশ্মানে রটন্তী কালীপূজা হয়ে আসছে। প্রতি বারের ন্যায় এবারও ধর্মীয় রীতি অনুযায়ী রটন্তী কালীপূজা, কীর্তন ও ভোগ প্রসাদের আয়োজন করা হয়।