ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘চিরি পাড়ের যুব সমাজ’র বার্ষিক বনভোজন ও আগামীর কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. আবাবিলের সভাপতিত্বে ও সংগঠনের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা। এ সময় সংগঠনের সার্বিক উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বস্ত করে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মঙ্গলবাড়ী এম এম ডিগী কলেজের প্রভাষক রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, ‘চিরি পাড়ের যুব সমাজ’র সম্পাদক মাবুদ হোসেন, আগ্রাদ্বিগুন ফুটবল টিমের সভাপতি আবু সুফিয়ান খান বাবু, সোনালী স্বপ্নের প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সদস্য রিশাদ, হাদিউজ্জামান হাবীব, সাকীব প্রমুখ।
সভায় আগামী ১ বছরের কৃষি সেবা বিষয়ে সভা, ইংলিশ অলিম্পিয়াড, সাংগঠনিক দক্ষতা বিষয়ক সভা-সেমিনার, শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতারসহ বিভিন্ন বিষয়ে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।