আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামইরহাট উপজেলার ৩ নং আলমপুর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী হতে চান ওসমান গনি। ১৯৭০ সালে এসএসসি পাস করার পর নওগাঁ বিএমসি কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগে যোগদান করেন তিনি।পরে ১৯৭৩ সালে জয়পুরহাট ডিগ্রী কলেজ থেকে আইএ পাশ করেন। বিএ ১ম বর্ষ পড়লেও পরীক্ষা দেওয়া হয়নি ওসমান গনির। কর্মজীবনে জড়িত হলেও ১৯৯২ সালে রাজনৈতিক ক্রান্তিকালে আলমপুর ইউনিয়ন আ'লীগের দায়িত্ব নেন এবং অদ্যাবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুধীজন হিসেবে স্থানীয়রা বস্তাবর দাখিল মাদ্রাসা, ঐতিহাসিক মাহীসন্তোস মাজার, বীরগ্রাম কুড়াণী মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী, তাহেরপুর-মির্জাপুর দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার সভাপতি পদে অধিষ্ঠিত করেন। এছাড়াও ইতিপুর্বে বীরগ্রাম উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। সমাজের তৃনমুল মানুষের সংগে মিলেমিশে সমাজ সেবক হিসেবে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছেন। চেয়ারম্যান পদ ছাড়াও জনসেবা করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে ওসমান গনী বলেন, "ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও গ্রামীণ রাস্তা সংস্কার, ড্রেন-কালভার্ট নির্মান- মেরামত,সাধারন নাগরিকের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সরকারি অর্থ সুষম বন্টন, গ্রাম্য শালিশের মাধ্যমে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরী। অবহেলিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়ারম্যান পদে থেকে সাধারনের কাক্সিক্ষত সেবা প্রদান সহজে সম্ভব হয়। এগুলোই বঙ্গবন্ধুর আদর্শের অংশ। আমাদের নেতা মোঃ শহীদুজ্জামান সরকার এমপি'র হাত ধরে আমিও সেই আদর্শেরই ক্ষুদ্র অনুসারি। আমি নির্বাচিত হলে জবাবদিহিতা মুলক ইউনিয়ন পরিষদ গড়তে চাই।"
এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, চলতি বছরেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর স্থানীয়ভাবে প্রচার হওয়ায় অনেক প্রার্থীই এখন নির্বাচনী মাঠে ঘুরছেন।