যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমাšন্ত থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার ভোরে ১০ টার শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় হতে তাকে ফেনসিডিল সহ আটক করা হয়। আটক সফিকুল মন্ডল (৩০ )ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামের নুর জালাল মন্ডল এর ছেলে।আটক মাদক দ্রব্যের মূল্য ৪৮ গাজার টাকা বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং কর্মকর্তা লে: কর্নেল মেলিম রেজা জানান, গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমাšেতর মেইন পিলার২৮/৩ এস পিলার বাংলাদেশের বেতনা নদীর পাড় হতে ভারতীয় নাগরীক সফিকুল মন্ডলকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাজা সহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।