নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা ম্যারাথন-২০২১ এর প্রতিযোগীতা অনুষ্ঠানের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাদত শাহ্ ও ফখরুদ্দিন আলী আহমেদ, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, ছাত্রলীগ আহ্বায়ক নাসির উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।