লালপুর উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে জামাত আলী নামের এক চা দোকানীকে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়ের হয়েছে। লালপুর থানা পুলিশ তাকে আটক করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার (৮ফেব্রুয়ারী) সন্ধ্যার আগমুহুর্তে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চা-স্টলে বিস্কুট নিতে আসে ওই এলাকার ৩ শিশু কন্যা।
এসময় চা দোকানী জামাত আলী বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশু কন্যা কে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুদের কান্নায় আশপাশের লোকজন ছুটে এসে জামাত আলীকে ধরে গণধোলাই দিয়ে বেঁধে রাখে এবং ওই শিশু কন্যা কে উদ্ধার করেন।
খবর পেয়ে লালপুর থানার উপপরিদর্শক মেসবাউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে জামাত আলীকে আটক করে থানায় নিয়ে আসেন।
এসময় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এঘটনায় যৌন নির্যাতনের শিকার শিশু কন্যার পিতা বাদী হয়ে রাত ১২ দিকে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫- তারিখ ৯/২/২০২১।
এব্যাপারে লালপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত ) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত জামাত আলীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।