বগুড়ার সান্তাহার পৌরসভায় তৃতীয় বারের মতো নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় নব-নির্বাচিত মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের নিয়ে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় পৌরসভার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে নব নির্বাচিত মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেয় সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দরা।
মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর জার্জিস আলম রতন, হুমায়ুন কবির বাদশা, আলাউদ্দীন, কামরুল হাসান, হাবিবুল আলম, মমতাজ আলী, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, আবদুল কুদ্দুস ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর তাছলিমা বেগম, মাহাবুবা জামান রতœা, জাহানারা বেগমসহ পৌর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিজানুর রহমান, রফিক হোসেন, বিকাশ চন্দ্র, তুহিন ইসলাম, দুলাল হোসেন প্রমূখ।