যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ৪শ পিচ ইয়াবা সহ ইরফান হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হালসা গ্রাম থেকে আসামীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ-সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার আসামি হলো সদর উপজেলার আরিচপুর গ্রামের মৃত সুলতান সর্দারর ছেলে ইরফান হোসেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান,জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে রোববার রাত সাড়ে ১০টার দিকে, সদর উপজেলার হালসা গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ওই এলাকার আবদুল কাদের কারিকরের ছেলে মনিরুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে গ্রেফতার আসামি ইরফান হোসেনের কাছ থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।