বগুড়ার জেলা প্রশাসন এবং ১১পদাধিক ডিভিশনের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে ডিজিটাল ম্যারাথন করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় আদমদীঘি উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক, ১১পদাধিক ডিভিশনের সেনা সদস্য শরিফুল ইসলাম, জাকির হাসান, থানার কর্মকর্তা ইনর্চাজ জালাল উদ্দীন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাংবাদিক হাফিজার রহমান, মিহির কুমার সরকার প্রমূখ। সভায় আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে িি.িফযধশধসধৎধঃযড়হ.পড়স.নফ এই ওয়েব সাইডে রেজিষ্ট্রেশন করে ম্যারাথনে অংশ গ্রহনের জন্য সকলকে আহবান করা হয়। আগামী ২৫ ফ্রেব্রুয়ারী সান্তাহার স্টেডিয়াম থেকে শুরু করে আদমদীঘি উপজেলা পরিষদে এসে সমাপ্তি ঘটবে।