করোনা টিকা গ্রহণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি সোমবার ঢাকা শ্যামলী বক্ষব্যাধি হাসপাতালে গিয়ে ওই টিকা গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা জানান, টিকা গ্রহণ করার পর খাদ্যমন্ত্রী ভাল এবং সুস্থ্য আছেন। তিনি তার নির্বাচনী এলাকার সকল জনসাধারনকে টিকা গ্রহণ করার কথা বলেছেন এবং দোয়া চেয়েছেন।