নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড়া মালিক সমিতির ত্রি-বার্ষিক সভা গতকাল বিকেল তিনটায় টি এন্ড টি মোড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মতিবুল ইসলাম বুলু। আলোচনায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিবুল ইসলাম বুলু পুনরায় সভাপতি, ছামসুল ইসলামকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এ সময় জাহিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও গোলাম মোস্তফাকে কণ্ঠভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হোসেন, আলহাজ¦ আব্দুল মজিদ, উত্তরবঙ্গের আলোচিত ঘোর সওয়ারি কিশোরি ঘোড় দৌড়বিদ তাসমিনা, বাবুল হোসেন, মজিবর রহমান, গোলজার হোসেন, কামরুজ্জামান, দুখু মিয়া,ফজলুর রহমান, ধিরেন চন্দ্র রায়, ওবায়দুল হোসেন প্রমুখ।