পাবনার চাটমোহরে উপজেলা স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈকত ইসলামের সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউটের কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন। কমিটির অন্যান্যের মধ্যে রয়েছেন- স্কাউট কমিশনার চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজিজুল আলম,সম্পাদক মহেলা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ মোক্তার হোসেন খান,কোষাধ্যক্ষ পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম,স্কাউট লিডার মুলগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান আলো,কাব লিডার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রবিউল করিম,সদস্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান (পদাধিকার বলে)।
কাউন্সিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনটির পাবনা জেলার সম্পাদক মির্জা আলী নাসির,পাবনা-সিরাজগঞ্জের সহকারি পরিচালক রাজীব আহম্মেদ,জেলার যুগ্ন সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ।