কাতার ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেল না দেখা ও বয়কট করার আহবান জানিয়ে যশোরের অভয়নগর উপজেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে আল জাজিরা টিভি চ্যানেলের বিরুদ্ধে রোববার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবের সামনে যশোর-খুলনা মহাসড়কে মুক্তিযুদ্ধ মঞ্চ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন, মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ। এ সময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ প্রতীম সুর, মুক্তিযুদ্ধ মঞ্চ উপজেলা শাখার সহ-সভাপতি অভিক হালদার, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিম আহমেদ ইমন, আলাউদ্দিন শেখ, রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক শাহিন শেখ, রাসেল সরদার, ইসমাইল হোসেন নাঈম, অর্থ সম্পাদক অভিজিৎ সাহা দ্বীপ, কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, রিপন সাহা, মুন্না শেখ প্রমুখ।