যশোরের শার্শা উপজেলায় সারা দেশের ন্যায় করোনা ভ্যাকসিন প্রদানের শুভ উদ্বোধন করলেন যশোর-১ আসনের সাংসদ আলহাজ¦ শেখ আফিল উদ্দীন। কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শার্শায় ভ্যাকসিন পেতে এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৮২৯ জন। যার মধ্যে রোববার দিন ব্যাপী ৩০০ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারহানা সুলতানা।
উদ্বোধিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, টিএইচও ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ছাত্রলীগ সভাপতি আবদুর রহিম সরদার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।