সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন গ্রহনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমম্প্রেক্সের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় স্বাস্থ্য কমম্প্রেক্স প্রাঙ্গনে করোনা ভ্যাকসিন প্রদান শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি তার বক্তৃতায় সকলকে ভ্যাকসিন গ্রহনের পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগন, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহনের মাধ্যমে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়। পরবর্তী সময়ে ভ্যাকসিন গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) হুমায়ন কবীর, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা সুভাস কান্ত সরকার, মোজাফ্ফর হোসেন, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ এনামুল হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু।
প্রাথমিক অবস্থায় এ উপজেলায় ৮শ ভায়াল করোনা ভ্যাকসিন এসেছে এবং ৪ হাজার ১ জনকে দুই ডোজ করে এ ভ্যাকসিন প্রদান করা যাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন।