করোনার প্রথম টিকা নিলেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। রোববার সকাল পৌনে ১১ টায় তারা টিকা গ্রহণ করেন।
জানা যায়, প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপেলক্রের এক টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। এই টিকাদান কেন্দ্রে প্রতিষেধক টিকা দেয়া শুরু হয়েছে সকাল ১০টা থেকে। এখানে প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টএইচএ) ড. আকতারুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম।
করোনাভাইরাসের প্রথম প্রতিষেধক টিকা নিয়ে আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন ওই দুই প্রশাসনিক কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আকতারুজ্জামান জানান, উপজেলায় মোট ১ হাজার ২৭৭ ভার্চুয়াল টিকা পেয়েছি। সেই সিহেবে প্রথম ও দ্বিতীয় ড্রোজ টিকা দেয়া হবে ৬ হাজার ৩৮৫ জনকে।
টিকা গ্রহণ করা উপজেলার পাকুড়িয়া গ্রামের ৭১ বছর বয়সের লুৎফর রহমান ও তার স্ত্রী ৬৬ বছর বয়সের মাজেদা বেগম জানান, নিবন্ধন করে আমরা স্বামী স্ত্রী মিলে টিকা গ্রহণ করলাম। টিকা নেয়ার পর তেমন কোন অসুবিধা মনে হচ্ছে না।
রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৩ জন টিকা গ্রহণ করেছেন বলে জানান টিকা প্রদানকারী কেন্দ্রর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সিনিয়র স্টাফ নার্স মালেকা পারভীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের টিকাদান কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। সেখানে প্রথম নিবন্ধন করেন বাঘা প্রেস ক্লাবেস সভাপতি আবদুল লতিফ মিঞা। তবে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য আধা ঘন্টা স্বাস্থ্য কমপ্লেক্রে পর্যবেক্ষণে রাখা হয়। টিকা গ্রহণকারীদের মধ্যে থেকে কোন সমস্যার বিষয়ে অভিযোগ আসেনি।
এদিকে টিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ঔায়েব উদ্দিন লাভলু, উপস্থিত ছিলেন ওসি নজরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান প্রমুখ।