কসবা উপজেলা কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে শুক্রবার গভীর রাতে মায়ের বুক থেকে নয়ম মাসে বয়সী শিশু কন্যা মরিয়ম বেগম উধাও হয়ে যায়। সকালে বাড়ির পাশে ডুবা থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃতু্যুর মামলা হয়েছে। নিহত মরিয়ম আক্তার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলা দক্ষিণখার গ্রামের জাহাঙ্গীর দম্পতি শুক্রবার রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে মা শিশু মরিয়মকে বুকের দুধ খাইয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে শিশুটিকে খুজেঁ না পেয়ে দিকবেদিক খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের ডুবাতে শিশুিিটর লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেেেয় কসবা থানা পুলিশ নিহত শিশুটির লাশ উদ্ধার করে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। পুলিশ ময়নাতদন্তে জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালেল পাঠিয়েছে।
নিহত শিশুর বাবা জাহাঙ্গীর আলম বলেন, শিশুটি আমাদের সাথে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঘরের দরজাও বন্ধ ছিল। পরে ভাসমান অবস্থায় ডুবার মধ্যে পাওয়া যায়। তিনি বলেন, কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, রাত দেড়টায় শিশুটিকে দুধ খাইয়েছিলেন তার মা। সকালে ঘুম থেকে উঠেই শিশুটিকে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের ডুবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির মা-বাবা হতবম্ব হয়ে যায়। তারা কিছুুই বলতে পারছে না। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটির ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।