যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে বিষ ট্যাবলেট প্রয়োগ করে একজন খামারির প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় খামারি ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা এলাকার বাসিন্দা আবু তালেব ঝিকরগাছা থানায় শনিবার একটি অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি সকালে বেজিয়াতলা এলাকার বাসিন্দা আবদুল মজিদ তাকে খবর দেন- পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। তিনিসহ আরও কয়েকজন পুকুরে গিয়ে দেখেন সেখানে ছাড়া বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
আবু তালেব জানান, বেজিয়াতলা এলাকায় তার ছয় বিঘা জমিতে পুকুরটি। সেখানে পাবদা, টেংরা, রুই, মৃগেল, কাতলাসহ দেশি প্রজাতির মাছ চাষ করেন। ৫ ফেব্রুয়ারি রাতের কোনও একসময় কে বা কারা পুকুরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে। এতে তার প্রায় ১৮ লাখ টকার ক্ষতি হয়েছে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, আজকেই অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। কাদের সাথে তাদের শত্রুতা ছিল- এমন বিষয়ে তারা কোনও তথ্য দিতে পারেননি। তারপরও আমরা ঘটনা তদšত করছি।