পাবনার সাঁথিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো বসত ঘরে, প্রাণ গেল বাবা- মেয়ের।
জানা যায়,শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকাণ্ডপাবনা মহাসড়কে উপজেলার সরিষা নির্মাণাধীন ব্রীজের কাছে সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাড়ির মধ্যে ঢুকে পড়লে ঘটনাস্থলে বাবা মেয়ে নিহত হয়। নিহতরা হলেন শাহ বাবু (৪০) ও তার মেয়ে বৃষ্টি (১১)।
সাঁথিয়া থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান, ৭/৮ শ’বস্তা একটি সিমেন্ট ভর্তি ১০ চাকার ট্রাক ঢাকাণ্ডপাবনা মহাসড়কের সরিষা নির্মাণাধীন ব্রীজের কাছে সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে পড়লে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়। এ সময় বাড়ির লোকজন খেতে বসছিল। বাড়ির অন্যরা দৌড়ে পালালে জীবন রক্ষা পায়। তিনি আরও বলেন, ট্রাক ও লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।