নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের জীব বৈচিত্র ও সেখানে অবস্থানরত অতিথি পাখী পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। নওগাঁ জেলার সাপাহারে এক সরকারী সফরে এসে তিনি বিলে অতিথি পাখি পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন ও জবই বিল জীববৈচিত্র সংরক্ষন কমিটির আয়োজনে শুক্রবার বিকেলে তিনি ও তার সফর সঙ্গীরা নৌকায় চড়ে বিলের এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে অতিথি পাখিদের বিচরণ পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী,সামাজিক বনায়ন ঢাকা অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক মিহির কুমার দো, বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় প্রধান রাজশাহী অঞ্চলের জিল্লুর রহমান, নওগাঁ জেলার নির্বাহী ম্যজিস্ট্রেট পপি খাতুন, প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। আয়োজক বৃন্দ ও এলাকাবাসী ঐতিহ্যবাহী এই জবই বিলে সারাবছর পাখি সংরক্ষনে বিলের একাংশে একটি পাখির অভয়াশ্রম ও একটি ইকো পার্ক তৈরীর জন্য উপ-মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টিকামনা করেছেন।