কচুয়ায় করোনার (কোভিট-১৯) টিকাদান কার্যক্রম-২০২১পরিচালনার জন্য একদিনের এক সেচ্ছাসেবী প্রশিক্ষন গতকাল সকাল ১০টায় উপজেলা হাসপাতালের প্রশিক্ষন রুমে অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এমওডিসি ডা; রথিন বৌদ্ধ ও হেলথ ইনস্ট্রাক্টর মোঃ জাকির হোসেন। কচুয়া উপজেলার জন্য কচুয়া হাসপাতাল ১ম ধাপে পেয়েছে মোট ৩১৫টি ভাওয়েল অর্থাৎ ৩১৫০ ডোজ টিকা। উপজেলায় মোট ৯টি কেন্দ্রের জন্য এই ৩৬ জন সেচ্ছাসেবীকে প্রশিক্ষন দেওয়া হলো।