নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গরীব ও দুস্থদের মানবিক সহায়তায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, উপদেষ্টা নিয়ামতপুর সরকারী কলেজের উপাধ্যাক্ষ মমতাজ হোসেন মন্ডল, উপদেষ্টা ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সাধারণ সম্পাদক সেলিম রেজা রিপন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সরকার সালেহ আহম্মেদ সজল।
এসময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সোনালী সংবাদ, চাঁপাই চিত্র ও যুগান্তর প্রতিনিধ রেজাউল ইসলাম সেলিম, সাংবাদিক এস এম শহ আলম, রুহুল আমীন শেখ, রাসেল মাহমুদ, আতিকুর রহমান আতিক, রঞ্জিত কুমার, তোফায়েল, আকাশসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
আলোচনা শেষে গরীব ও দুস্থ ৫০ পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সভার অতিথি ও প্রেসক্লাবের সদস্যরা।