খুলনার পাইকগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন “আত্মপ্রকাশ” সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন। মঙ্গলবার সন্ধ্যায় শুরু করে অধিক রাত পর্যন্ত সংগঠনের নেত্রীবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিতদের বাড়ি যেয়ে শীতবস্ত্র বিতরণ করেন। কর্মসূচি পরিচালনা করেন “আত্মপ্রকাশ” স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রনি। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরই সুবিধাবঞ্চিত শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন শুরু হল। তিনি আরও বলেন, আজ রাতে প্রথম শুরু করেছি তবে আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে শীতের মধ্যে অসহায়দের কষ্ট একটু হলেও লাঘব হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, আমরা ২০১৯ সালে “আত্মপ্রকাশ” নামক এ স্বেচ্ছসেবী সামাজিক সংগঠনটির যাত্রা শুরু করি। প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্যরা বিনামূল্যে মানুষের মাঝে রক্তদান সহ সমাজের বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচারনা করে আসছে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ২শতাধিক। আমরা আগামীতে এভাবে মানুষের মাঝে বিণামূল্যে রক্ত প্রদান, ফ্রি ব্লাড গ্রুপিং, শিক্ষা উপকরণ বিতরণ ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক এবং মানবিক সকল কার্যকলাপে অংশগ্রহণ করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি সমাজের সকল বৃত্তবানকে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রনি, সহ সভাপতি খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মদ আশিক, সদস্য মনিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইকরামুল ইসলাম, শফিকুল ইসলাম, আ. হাকিম ও হায়বাদ আলী এ ছাড়া উপস্থিত ছিলন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী নেত্রীবৃন্দ।