সারিয়াকান্দি হাটফুলবাড়ী এলাকায় বিষাক্ত রেকটি ফাইট স্পীট পান করে আরো একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে একই কারণে লাজু(৩০) নামে একজনের মৃত্যু হয়। এনিয়ে মৃর্তের সংখ্যা দাড়ালো ২ এ।
প্রত্যক্ষদশী ও স্থানীয়রা জানান, ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের ইউসুফ আলী(৪৫) সন্ধ্যার দিকে প্রতি দিনের মতো সে রেকটি ফাইট স্পীট পান করে। রাত ৩টার দিকে বিষক্রিয়া শুরু হলে ছ্টফ্ট করতে থাকে। বুক জ¦লে গেলে বলে চিৎকার করতে থাকে। এ সময় স্বজনরা তাকে ধরাধরি করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্স এ নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে একই গ্রামের মৃত চাঁন ফকিরের ছেলে। সে এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সেবিকা হিসাবে পরিচিত ছিলো। এ ছাড়াও একই দিন সন্ধ্যায় বিষাক্ত রেকটি ফাইট স্পীট পান করে গুরুত্বর অসুস্থ হয়ে সারিয়াকান্দি স্বাস্থ্য কর্মপ্লেক্স ভর্তি হয়েছেন। তারা হলেন একই গ্রামের মৃত-আফসাল আলীর ছেলে রঞ্জু মিয়া (৪০) ও ছমুদ্দিনের ছেলে ফারুক(৪৫)।
অপর দিকে মঙ্গলবার বিকালে বিষাক্ত রেকটি ফাইট স্পীট পান করে সহোদের মধ্যে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম লাজু ফকির(৩০) অসুস্থ অপর ভাই হলো শফিকুল ইসলাম (৩৫) অসুস্থ শফিকুল সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্স ভর্তি রয়েছে। মৃত ও অসুস্থ্যরা হলো ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের ফজলু ফকিরের ছেলে। এ পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। পুলিশের তৎপরতাকে। দায়ী করে তিনি বলেছেন, তাদের কারণে এলাকায় অনেক টা মাদক সেবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিলো। এ ঘটনায় পুলিশ দায় এড়াতে পারে না।
অপর দিকে সারিয়াকান্দি থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, তাদের কেউই মাদক সেবক করে মরেনি। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি শারীরিক অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে।