নওগাঁর সাপাহার উপজেলার মানিকুড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় পল্লীসমাজের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীসমাজ এর সভা প্রধান মোছাঃ আন্জূয়ারা বেগম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রগতির কর্মী মোঃ মোরশেদ আলী,ব্র্যাক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিকর্মসূচীর পিও মোঃ শহীদ পারভেজ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিও মোছাঃ সীমা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লীসমাজের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।