অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন।
শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০১৯ সালের ১৬ই সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। এরপর তার দাখিল করা সম্পদ বিবরণীর সাথে দুদকের অনুসন্ধানে অসঙ্গতি খুঁজে পায়।
তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৯০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেয় দুদক।