কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ও হেল্থ কেয়ারের বাস্তবায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল ২ ফেব্রয়ারী সকাল ১০ টায় ৬নং কয়রা গড়িয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুজিত কুমার বৈদ্য,স্বাস্থ্য পরিদর্শক রুহিত বরন রায়,ফার্মাসিস্ট শশাংক শেখর রায় ও সিএইচ সিপি আনিসুজ্জামান প্রমুখ। এর আগে গত ৩০ জানুয়ারী এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা। আগামী ৪ ফেব্রয়ারী পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন শত শত মানুষ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারবে।