উত্তরাঞ্চলে উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত প্রবাহ। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষরা। এইসব মানুষদের মাঝে সরকারি ভাবে পর্যাপ্ত গরম কাপড় প্রদান করা না হলেও ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারেও নিজ অর্থায়নে বিডি এস এস সি ১৯৮৮ ব্যাচের বন্ধুরা মিলে বগুড়ার সান্তাহারে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সোমবার রাতে সান্তাহার জংশন স্টেশন এলাকায় ঘুরে ঘুরে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডি ৮৮ এর মডারেটর লছমী প্রসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, মোহাজের হাসান, নুরুজ্জামান বুলবুল, জালাল, কফিল, বুলবুল আহমেদ, আলম, ময়েন প্রমূখ।