সোমবার (১ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের এক সেমিনারের আয়োজন করা হয়। ইউএনও মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
সেমিনারে উপজেলার খাজুর উচ্চ বিদ্যালয়, গাহলী উচ্চবিদ্যালয় ও মির্জাপুর আলীম মাদ্রাসার ৩০ জন এবং খাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাহলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক অংশ নেন।
অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আক্তার অপু বক্তব্য রাখেন। এ ছাড়া শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধোর চেতনার উন্মেষ ঘটাতে নানা প্রতিকূলতার কথা বলেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ইউএনওর কার্যালয়ের সামনে এবং বেশীরভাগ স্কুলে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। কিন্তু সেগুলো সমৃদ্ধ নয়। সেগুলোতে প্রয়োজনীয় ডকুমেন্ট, বই, দলিলপত্র সরবরাহের আহ্বান জানান তিনি।