ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুনামেন্ট ২০২১” দ্বিতীয় খেলাতে মহেশপুর ক্রিকেট একাদশ জয়লাভ করেছে। রোববার দুপুরে ভূষন মাঠে তারা ১০৪ রানের বিশাল ব্যবধানে মাগুরা ক্রিকেট একাদশকে হারিয়ে জয়ী হয়।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে রোববার টুনামেন্টের ২য় খেলাতে টচে জয়লাভ করে ব্যাট করতে নামেন মহেশপুর ক্রিকেট একাদশ। তারা ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাগুরা ক্রীকেট একাদশ ১২ ওভার ৪ বলে সবকটি ইউকেট হারিয়ে মাত্র ৫২ রান করতে সমর্থ হয়। ফলে ১০৪ রানের বিশাল ব্যাবধানে মহেশপুর ক্রিকেট একাদশ জয়লাভ করে। বিজয়ী মহেশপুর দলের মিলন ৩টি উইকেট লাভ ও ১৫ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলার আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন, মশিউর রহমান নয়ন ও হুসাইন এবং অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্ষ্য। ধারাভার্ষ্য দেন, খোরশেদ আলম। আগামী শুক্রবার টুনামেন্টের ৩য় ম্যাচে অংশ নিবে কুষ্টিয়া ক্রীকেট একাদশ ও নড়াইল ক্রীকেট একাদশ।