তৃতীয় ধাপে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারীর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সেলিনা বেগম (বলপিন) ১৯৯৮ ভোট পেয়েছেন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নূরুন্নাহার মিষ্টি (চশমা) ১২৭০ ভোট পেয়েছেন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ববিতা বেগম (অটোরিক্সা) ১৭০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ডে সাঈদুল ইসলাম (উটপাখি) ৯৭০ ভোট, ২ নং ওয়ার্ডে আকরাম হোসেন (ডালিম) ৬৫২ ভোট, ৩ নং ওয়ার্ডে জুলফিকার আলী (ডালিম) ৭১৭ ভোট, ৪ নং ওয়ার্ডে শাহিরুল (উটপাখি) ১১৪০ ভোট, ৫ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (উটপাখি) ৫৯৫ ভোট, ৬ নং ওয়ার্ডে আখতারুজ্জামান উজ্জ্বল (উটপাখি), ৭ নং ওয়ার্ডে খোরশেদ আলম (পাঞ্জাবি) ৬৩৬ ভোট, ৮ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম অপু (পানির বোতল) ৭৫৩ ভোট এবং ৯নং ওয়ার্ডে আবু সাঈদ মিলন (ডালিম) ৭০৮ ভোট পায়।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুস সালাম বলেন, পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ৯৭৩ জন ভোটার রয়েছেন। এই নির্বাচনে মেয়র পদে ৩ জন এবং কাউন্সিলর ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।