ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনের সহিদুজ্জামান সেলিম স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) মোবাইল ফোন প্রতিকে ৮,৩৪২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের সাবেক মেয়র ও পৌর বিএনপি’র আহ্বায়ক সালাউদ্দীন বুলবুল সিডল। তিনি ভোট পেয়েছেন ৭১২৮ ভোট।
বিজয় প্রার্থী সহিদুজ্জামান সেলিম তিনি কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ছিলেন। নৌকা প্রতিক না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসাবে মোবাইল ফোন প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্প্রতি তাকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে শাহাজান আলী ২,০৩৮ ভোট পান। বর্তমান মেয়র জাহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী তিনি নারকেল গাছ প্রতিকে ভোট পান ২,০৮৯ টি। কোটচাঁদপুর পৌর নির্বাচনে ৪জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩০ জানুয়ারী অনুষ্ঠিত পৌর নির্বাচন কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই স্ন্দুর সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়।