আগামী ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক পেয়েছেন সাবেক মেয়র আমিরুল ইসলাম খান চুন্নু।পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।