আজ শনিবার (১৬ জানুয়ারি) তৃতীয় ধাপে দেশের ৬২টি পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম আসতে শুরু করেছে। অধিকাংশ পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন বলে খবর পাওয়া গেছে।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পারভেজ মিয়া ২১ হাজার ৮২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইসরাঈল মিয়া পেয়েছেন ২০ হাজার ৯৫৪ ভোট।
নড়াইল
সাতক্ষীরার কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা ১২ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬২৬ ভোট।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শেষ হয়েছে।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৯১ ভোট।
টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।