নওগাঁর সাপাহারে ইটবাহী চলন্ত ট্রলির নিচে চাপা পড়ে তাহুদা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলাদীপুর (বাদচহেড়া) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার আলাদীপুর (বাদ চহেড়া) গ্রামের শাওনের চার বছর বয়সের শিশু কন্যা তাহুদা রাস্তায় খেলা করছিলো। এমতাবস্থায় নিতপুর হতে দিঘীরহাট অভিমুখে আসা ইটভর্তি একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।
সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এবং বিষয়টি নিয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।