ভৈরবে শহীদ আইভি রহমান পৌর ষ্টেডিয়ামের সামনে ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় অটোরিকসার নিচে চাপা পড়ে আবদুর রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটে।আব্দুর রাজ্জাক সুনামগঞ্জ জেলার বিষম্ভপুর থানার বাগগাও গ্রামের ইজ্জত আলীর ছেলে বলে জানা যায়। শুক্রবার দুপুর মর্মান্তিক দূর্ঘনাটি ঘটে। এ সময় স্থানীরা তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের আত্মীয়স্বজন খবর পেয়ে হাসপাতালে এসে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার রাত আনুমানিক ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জানা যায়, ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামে সুনামগঞ্জ থেকে মেয়েকে দেখতে আসে আবদুর রাজ্জাক। পরে দূর্জয় মোড় থেকে ষ্টেডিয়ামের নিকট গিয়ে আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় একটি অটোরিকশা এসে সজোরে ধাক্কা দিলে আবদুর রাজ্জাক মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। এ সময় স্থানীরা তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের আত্মীয়স্বজন খবর পেয়ে হাসপাতালে এসে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, বিষয়টি আমি অবগত নয়। আমার নিকট কেউ অভিযোগ করেনি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।