ভৈরবে শম্ভুপুর রেলগেইট এলাকায় রহস্য জনক আগুনে পুড়ে ছাই হলো সিএনজি চালিত একটি অটোরিক্সায় ,ভাগ্যগুনে আগুন থেকে রক্ষাপায় চালক সহ যাত্রীরা। ৯৯৯ থেকে ফোন পেয়ে ভৈরব নদী ফায়ার স্টেশন ও বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনে। আগুনের পর পরই সিএজির চালক পালিয়ে যায়। হাইত্তয়ে থানা পুলিশ পুড়ে যাত্তয়া গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওভার হিটিং থেকে র্স্পাকিং করেই হয়তো আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন নদী ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম।
এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সন্ধা আনুমানিক পৌনে ছয়টার একটি সিএনজি চালিত অটোরিক্সা ভৈরব থেকে যাত্রী নিয়ে কিশোরগজ্ঞের দিকে যাত্রা করে। শম্ভুপুর রেলগেইট এলাকা পাড় হত্তয়ার পর গাড়ীর গ্যাস সিলিন্ডারের কানেকশনে ত্রুটি দেখা দেয়। ড্রাইভার যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ত্রুটি সাড়ানোর চেষ্টা করে। এ সময় হঠাৎ গাড়ীর পিছনে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় এবং কিছু বুঝে উঠার আগেই পুড়ো গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাত্তয়া যায়নি।
ভৈরব নদী ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম জানান, ৯৯৯ কল থেকে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আমাদের গাড়ি থেকে একটি লাইনে পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হই। যেহেতু ছোট গাড়ি তাই তেমন সময় লাগেনি। আমরা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পারি গাড়িতে ত্রুটির কারণে গাড়ির ইঞ্জিন গরম হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। গাড়ি থেকপ যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কারো কোন ক্ষতি হয়নি।