ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে আবারও মেয়র পদে আ.লীগের নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও পৌর আ.লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ। গত ৩০ জানুয়ায়ী পঞ্চম ধাপের পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন বোডে এক সভাতে মেয়র প্রার্থী হিসাবে আশরাফুল আলম আশরাফের নাম ঘোষনা করা হয়। এবারে কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আ.লীগের থেকে ৭ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছিল। তারা হলেন- স্থানীয় আ.লীগের মনোনিত বর্তমান মেয়র ও পৌর আ.লীগের সাংগাঠনিক সম্পাদক,আশরাফুল আলম আশরাফ, যুবলীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজা ও প্রশান্ত কুমার খাঁ।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের ঘোষিত তফশিল অনুয়ায়ী আগামী ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।