২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারও রেলপথ মন্ত্রণালয় দীর্ঘ ১১ বছর অক্লান্ত পরিশ্রম করে রেল খাতে অনেকটাই সাফল্য অর্জন করেছেন। সরকার প্রধান ও রেলপথ মন্ত্রণালয় সমন্বয়ে এই সেক্টরকে যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রেলওয়ের উন্নয়নের সাথে যুক্ত আছেন বিভিন্ন দাতা সংস্থা। সকলের সমন্বয়ে মন্ত্রণালয়ের সামান্য অর্জনকে নস্যাতের পরিকল্পনা করছে রেলসচিব মো.সেলিম রেজা।
এমন অভিযোগ উঠছে রেল অঙ্গনে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন,সচিব চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় মন্ত্রণালয়ে অনিয়ম-দুর্নীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন শঙ্কার কথা জানাচ্ছেন তারা। রেলওয়ের সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান রেলমন্ত্রী ২০১৯ সালের ৮ জানুয়ারি দায়িত্ব গ্রহনের পর তিনি সততা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা এবং রেলের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় অনেকটাই কমেছিল দুর্নীতি। গত তিন মাস ধরে রেলভবনে কালো মেঘের ছাঁয়া দেখা যাচ্ছে। এর আগে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে মন্ত্রী সেই ঘটনা তদন্ত করে এক নীতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। অপরাধের গুরুত্ব বিবেচনা করে কাউকে বরখাস্ত,ওএসডি বা বদলি করার ঘটনাও কম নেই।
তবে কোরিয়া থেকে ২০০ কোচ ক্রয় প্রকল্প টেন্ডারে প্রথম লোয়েস্ট দরদাতা (এসএসআরএসটি) সাংসিং রোলিং স্টক কোম্পানি। তার পরের দরদাতা দানোন সিস (উধহড়হংুং)। দুজনেই টেন্ডার পেতে মরিয়া ছিলেন। তাঁদের অর্ন্তদ-ে রেলকর্তৃপক্ষ না খোস হয়ে দীর্ঘদিন ওই ফাইল মন্ত্রীর দপ্তরে পড়েছিল।
২০২০ সালের ৫ মে রেলসচিব সেলিম রেজা দায়িত্ব গ্রহন করেন। তিনি সচিবের আসনে অধিষ্ঠিত হয়ে কোরিয়া থেকে ২০০ কোচ ক্রয় প্রকল্প টেন্ডারে প্রথম লোয়েস্ট দরদাতা (এসএসআরএসটি) সাংসিং রোলিং স্টক কোম্পানি। তাদের কলহদ- নিষ্পত্তির লক্ষে বর্তমান রেল সচিব দায়িত্ব গ্রহণের পর স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নেন। মন্ত্রীর দপ্তর থেকে ফাইল এনে সর্বনিম্ন দরদাতা সাংসিং রোলিং স্টক কোম্পান (এসএসআরএসটি)কে কাজ দেন।
তাঁর কর্মদক্ষতার বিষয়টি নিশ্চিত করেছিলেন মো.হাসান মনসুর। এই ঘটনা নিরসন করায় সচিব অনেকের কাছে আস্থার জায়গা তৈরি করে নেন। সচিবের চাকরি জীবনি তালাশ করে একই তথ্য মিলেছে। আর ওই দক্ষতাই হয় সেলিম রেজার পুঁজি। তার বাস্তবতা কোরিয়ার দুইশ কোচ প্রকল্পের লোয়েস্ট কোম্পানিকে টেন্ডার দেওয়া। তবে ওই কোম্পানির পাটনারশীপ আছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
এর পর করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয় দুর্নীতির অভিযোগ তদন্ত প্রতিবেদন হীমাগারে রেখে দুর্নীতিবাজ এডিজি আরএস মঞ্জুর উল আলম চৌধুরী এবং সাবেক জিএম (পূর্ব) বর্তমান এডিজি অপারেশন সরদার শাহাদত আলীকে পদোন্নতি দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে এই গ্রেড পাওয়ার পেছনে নায়কের ভুমিকায় ছিলেন রেলসচিব। তাঁদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ তদন্তে অভিযুক্তদের বদলির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা যুগ্মসচিব মো.ফারুকী। তদন্ত প্রতিবেদন আমলে না নেয়ার কারণ ওই সব করোনা সামগ্রী ক্রয়ের হুকুম দাতা ছিলেন সচিব-ডিজি। যিনি বিচারক তিনিই আসামী। কে কার বিচার করবে। যার জন্য মাস্ককেলেঙ্কারির সাথে জড়িতদের বদলি না করে আরও প্রমোশন দিয়েছেন।
অপরদিকে তালাকা-ের ঘটনায় একই বিচারক রেলসচিব অভিযোগ তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তিনজনকে সাময়িক বরখাস্ত করেছেন। তারা হলেন,পশ্চিমাঞ্চলের সাবেক সিসিএম এএমএম শাহনেওয়াজ, সিওএস মো.বেলাল হোসেন সরকার এবং এসিওএস মো. জাহিদ কাওছার। গত ২৯ ডিসেম্বর তাদের বরখাস্ত করেন সেলিম রেজা। সচিবের সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে গত বছরের ১৭ সেপ্টেম্বর কালের কণ্ঠে রেলওয়ে পণ্য ক্রয়ে দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। প্রশ্ন উঠেছে তাহলে কি মাস্ককেলেঙ্কারির ঘটনা মিডিয়ায় আসে নাই?
অভিযুক্তদের পদোন্নতির নথিতে গত বছর ২৭ ডিসেম্বর সাক্ষর করেন প্রশাসনের সাবেক উপসচিব মো.আলতাব হোসেন। তাদের পদোন্নতির পাশাপাশি সচিবের অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে গত বছরের ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে গত ৪ জানুয়ারি সোমবার আদেশ জারি করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে আলাদা আদেশে সেলিম রেজাকে ৩১ ডিসেম্বর থেকে অবসরে পাঠিয়ে আদেশ জারি করা হয় চাকরির মেয়াদ শেষ হওয়ার পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে চুক্তিতে একই পদে রেখে দিয়েছে সরকার।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সেলিম রেজা গত বছরের ৫ মে থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন। তার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। সেলিম রেজা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের (প্রশিক্ষণ) দায়িত্বে ছিলেন।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যপ্রাচ্য উইং এর যুগ্মসচিব এবং ইআরডির প্রশাসন উইং এর অতিরিক্ত সচিব পদেও কাজ করেন তিনি। সেলিম রেজা কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে ছয় বছর দায়িত্বে ছিলেন। রেলসচিব চুক্তিভিত্তিক এক বছরে নিয়োগ পাওয়ায় গত বৃহষ্পতিবার রেলভবনে কর্মকর্তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেন,স্বাধীন বাংলায় রেলসচিব মো. সেলিম রেজা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এর আগে তিনি যে সব মন্ত্রীর অধিনে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তখন তাঁর জবাবদিহিতাছিল। এখন তিনি তাঁর স্বাধীনমত কাজ করবেন। তাঁকে কারও কাছে তেমন কোন কৈইফিয়ত দিতে হবে না। রেলের সচিব হিসেবে সেলিম রেজা গত ৩ জানুয়ারি রোববার থেকে মুক্ত বিহঙ্গ পাখির মত তিনি। কারও কাছে সচিব দায়বদ্ধ থাকবে না। আর এই কারণেই রেলওেয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কাও কম নয়। উদাহরণ হিসেবে বলাই যায় ঢাকা বিভাগীয় কমলাপুর রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ডেপুটি কমিশনার (ডিইও) নজরুল ইসলাম। তিনি তাঁর স্বাধীনমতে রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকেন। আবার এমনও নজির আছে নোটিশ দিয়ে দুইবার মাইকিং করে লাখ টাকা না পাওয়ায় উচ্ছেদ করেননি। অজুহাতছিল রেলসচিব সেলিম রেজা নিষেধ করেছেন। দাবি ডিইওর। রেলভবনের অধিকাংশ কর্তাব্যক্তিরাও বলেন,তারা এডমিন ক্যাডারের কর্মকর্তা। অনুরূপ রেলসচিবের ক্ষেত্রেও একই কথা বলবেন। তবে প্রশ্ন তারা কেউ আইনের উর্দ্ধে নয়। সচিব মহোদয় তালাকা- এবং মাস্ককেলেঙ্কারির দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন উঠেছে আপনার বিরুদ্ধে। একদিকে প্রমোশন আরেকদিকে ডিমোশন। আপনার বক্তব্য কি? দয়া করে জানাবেন। শনিবার সকাল ১১.৫১ মিনিটে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত জুম্মার দিন এবং শনিবার দুদিন এসএমএসের মাধ্যমে উত্তর চেয়েও কোন জবাব পাইনি। তিনি মিডিয়াকে আঁড়াল করে চলার চেষ্টা করেন।