কেশবপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় কেশবপুরের তিন হেবি ওয়েট প্রার্থী এখন ঢাকায় অবস্থান করছেন। গোটা শহর জুড়ে সরব আলোচনা কে হচ্ছেন নৌকার মাঝি ?
শেষ মুহর্ত্বে দলীয় মনোনয়ন প্রত্যাশায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়ে চাঞ্চল্যেও সৃষ্টি করেছেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। ঢাকায় অবস্থান ও দলীয় ফরম সংগ্রহ করে আবেদন করেছেন কেশবপুর পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র। ক্ষমতাসীণ দলের মনোনয়ন নিয়ে চলছে সরব আলাপ চারিতা একে সময় একক জনের নাম নিয়ে চা হোটেল রেস্তরাগুলি মাতিয়ে ফেলছেন কর্মী সমর্থকরা। অবশ্য সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে ৩১ জানুয়ারী রোববার।
গত ১৯ জানুয়ারী নির্বাচন কমিশন থেকে কেশবপুর পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষনা করে। ২৮ ফেব্রুয়ারী এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারী,মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ ফেব্রুয়ারী,১১ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারী প্রতিক বরাদ্দ ,২৮ ফেব্রুয়ারী ই ভিএমে নির্বাচন। কেশবপুর পৌরসভার ২০ হাজার ৭শ ২৫ জন। যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫ শ ৪০ জন তাদেও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পৌর পিতা নির্ধারণ করবেন। ক্ষমতাসীণ দলের টানাপোড়নের সুযোগে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কেশবপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুস সামাদ বিশ^াস।